পুজো শুরু হওয়ার আগেই প্রবল বর্ষণে ভেঙে পড়ল রাস্তার ধারে থাকা সিঙ্গাতলা ক্লাবের পুজোর প্যান্ডেলের কিছু অংশ। ক্ষতিগ্রস্থ হয়েছে দোকান,যানবাহনের। অল্পের জন্য প্রানে বেঁচেছেন দোকানদার, এমনকি পথ চলতি মানুষও।
মালদা শহরের কে. জে. সান্যাল রোডে অবস্থিত সিঙ্গাতলা ক্লাব। সেই ক্লাবের দুর্গাপুজো উপলক্ষে রাস্তার ওপর বিশাল আলোকসজ্জার জন্য প্যান্ডেল করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির কারনে সেই প্যান্ডেল পরে যায়। পুজোর সময় ব্যস্ততম রাস্তা ও মানুষের ভির তাঁরই মধ্যে ভেঙে পরে ওই প্যান্ডেল। প্যান্ডেল ভেঙে পরাই পাশেপাশে থাকা দোকান, মোটরবাইক, টোটো, সাইকেল এমনকি পথ চলতি মানুষের ক্ষতি হয়। ঘটনায় কয়েক ঘণ্টা যান চলাচল ব্যহত হয়। তারপর কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্যান্ডেল ভেঙে পরার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ সহ পৌরসভার কর্মীরা। পৌরসভার কর্মী তাপস কুণ্ডু জানান, এই বিষয়ে কথা বলতে হলে চেয়ারম্যানের সাথে কথা বলুন এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না।